প্রতি বছরের ধারাবাহিকতায়, গত শনিবার সকাল ১১টায় আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৫–২৬ রোটারি বর্ষের শেষ যৌথ সেবামূলক প্রকল্পের কার্যক্রম সফলভাবে শুরু হয়েছে। জুলাই মাস রোটারি আন্তর্জাতিকের Mother and Child Care Month হিসেবে পালিত হওয়ায়, মা ও নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে এই মানবিক উদ্যোগটি বিশেষ তাৎপর্য বহন করে।
এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩০ জন মা ও নবজাতক শিশুকে গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব-পরবর্তী সময়ে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী পুষ্টিকর খাদ্য উপকরণসমৃদ্ধ একটি করে সহায়তা বক্স প্রদান করা হয়।
রোটারি ক্লাব অব বনানী মডেল টাউনসহ ১৪টি সমমনা রোটারি ক্লাবের সম্মিলিত উদ্যোগে পরিচালিত এই মানবিক কার্যক্রমটি প্রতি মাসে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
আমরা বিশ্বাস করি, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার এই উদ্যোগ শুধু মানবসেবার একটি উজ্জ্বল দৃষ্টান্তই নয়; এটি রোটারির মহান আদর্শ—“Service Above Self”—কে আরও শক্তিশালী করে। একই সঙ্গে আন্তঃক্লাব সৌহার্দ্য, সহযোগিতা এবং বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।
এই মহৎ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকল রোটারিয়ান, সহযোগী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
Impact
Sample impact statement: participants engaged in leadership learning and collaborative activities.
